© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোয়ালখালীর সাবেক ওসিসহ ১১ জনের বিরুদ্ধে ‘ক্রসফায়ারে’ হত্যাচেষ্টার মামলা

শেয়ার করুন:
বোয়ালখালীর সাবেক ওসিসহ ১১ জনের বিরুদ্ধে ‘ক্রসফায়ারে’ হত্যাচেষ্টার মামলা
own-reporter-chattogram
০২:৩৫ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রামে সমরকৃষ্ণ চৌধুরী নামে এক আইনজীবীকে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর পর ‘ক্রসফায়ারে’ হত্যাচেষ্টার অভিযোগে বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু দাশসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের হয়েছে।

সোমবার সমর কৃষ্ণ চৌধুরী বাদি হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদির আইনজীবী জুয়েল দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন- বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু কুমার দাস, বর্তমান সিএসআই মো. আতিক উল্যা, সাময়িক বরখাস্ত হওয়া এসআই মো. আরিফুর রহমান, সাবেক ওসি (তদন্ত) মাহবুব আলম আখন্দ, সাবেক এসআই মো. আবু বক্কর সিদ্দিকী, এসআই রিপন চাকমা, এএসআই আলাউদ্দীন, এসআই মো. দেলোয়ার হোসেন, লন্ডন প্রবাসী সঞ্জয় দাস, সঞ্জয় দাসের কেয়ারটেকার সজল দাশ গুপ্ত ও সারোয়াতলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চৌকিদার দিদারুল আলম।

আইনজীবী জুয়েল দাশ জানান, ভুক্তভোগী সমর চৌধুরী চট্টগ্রাম শহরে থাকলেও তার বাড়ি বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী গ্রামে। ওই গ্রামের লন্ডনপ্রবাসী সঞ্জয় দাশের সঙ্গে তার কাকা স্বপন দাশের জমি নিয়ে বিরোধ আছে। স্বপন দাশকে আইনগত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছিলেন সমর চৌধুরী। ওই ঘটনার জেরে ‘সঞ্জয় দাশের প্ররোচনায়’ চট্টগ্রাম রেঞ্জের তৎকালীন ডিআইজি মনির-উজ-জামানের ‘নির্দেশে’ বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু দাশ সমর চৌধুরীকে ২০১৮ সালের ২৭ মে ইয়াবা ও অস্ত্র মামলার আসামি দেখিয়ে আটক করেন এবং ২৭ মে রাত ১টার পর থানাহাজত থেকে বের করে ‘ক্রসফায়ারে’ হত্যাচেষ্টা করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন