সংবাদ সম্মেলনের মাঝেই হঠাৎ অসুস্থ জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ
ছবি: সংগৃহীত
০৪:৩৯ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ সম্মেলনের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রবাসীনেটওয়ার্কে যোগদিন
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ সফল করার জন্য ১১ দলীয় ঐক্যের সর্বশেষ প্রস্তুতি জানানো হচ্ছিল সংবাদ সম্মেলনে।
সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ক্ষমতাসীন দল যারা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে, যাদের অধীনে প্রশাসন, আমলাসহ অন্যান্য সংস্থা রয়েছে; যাদের হাতে জনগণের জান ও মাল নিরাপত্তা পাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বিরোধী দল জনগণের দুর্ভোগ লাঘবে সংসদের ভেতরে ও বাইরে এখনো নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সরকারের প্রতি আমাদের অনুরোধ, বিরোধী দলের সর্ববৃহৎ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সফল করতে সব প্রশাসনিক সহযোগিতা দিয়ে সরকার জনগণের আস্থায় থাকবে।
এমআর/টিএ