কৃত্রিম উপায়ে ষড়যন্ত্র করে আন্দোলনের উঁকিঝুঁকি মারছে কেউ কেউ: আমান
ছবি: সংগৃহীত
০৮:০৭ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
দল ও দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই কেউ কেউ কৃত্রিম উপায়ে ষড়যন্ত্র করে আন্দোলনের উঁকিঝুঁকি মারছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কেরাণীগঞ্জের ঘাটারচরে আয়োজিত এক শোভাযাত্রা শেষে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, বিএনপির সব স্তরের নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্তক থাকতে হবে। যদি কোথাও ষড়যন্ত্রকারীরা গোপনে বৈঠক বসে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বাংলাদেশে যত ক্রান্তিকাল এসেছে, ঠিক সেই সময় জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে।
কেরাণীগঞ্জ বিএনপি আয়োজিত শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এমআই/টিএ