© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু

শেয়ার করুন:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫১ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার বাংলাদেশী প্রবাসীর।

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া।

তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তায়েফ থেকে জেদ্দাগামী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওই চার জনের কাছে ছিল দেশে ফেরার বিমানের টিকিট। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই থেমে গেল তাদের জীবন।

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সৌদি আরবের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজনদের সঙ্গে যোগাযোগ এবং পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন