© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০০ কেজি তুললেন ২০ বার, মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের ভিডিও ভাইরাল

শেয়ার করুন:
১০০ কেজি তুললেন ২০ বার, মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখ একটি সামরিক ইউনিট পরিদর্শনে গিয়ে ১০০ কেজি ওজনের বারবেল ২০ বার তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ৫৮ বছর বয়সী সাবেক সেনা কর্মকর্তা খুরেলসুখ প্রথমে স্যুটের জ্যাকেট খুলে বেঞ্চে শুয়ে পড়েন। এরপর কর্মকর্তাদের ও সেনাসদস্যদের উপস্থিতিতে অনায়াসে ১০০ কেজি ওজনের বারবেল তুলতে থাকেন। ২০ বার ওজন তোলার পর তিনি উপস্থিতদের সঙ্গে করমর্দন করেন এবং পরে আবার স্যুটের জ্যাকেট পরে নেন।

২০২১ সাল থেকে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন খুরেলসুখ। রাজনীতিতে আসার আগে তিনি মঙ্গোলিয়ান পিপলস আর্মিতে দায়িত্ব পালন করেন। শরীরচর্চা ও মার্শাল আর্টেও তার আগ্রহ রয়েছে।রাজনৈতিক খবর

শুধু শরীরচর্চাই নয়, সংগীতের প্রতিও আগ্রহ রয়েছে খুরেলসুখের। তিনি ‘পালস’ নামে একটি রক ব্যান্ডে গিটার বাজান। পাশাপাশি মঙ্গোলিয়ায় হার্লে-ডেভিডসন মোটরসাইকেলপ্রেমীদের একটি ক্লাবও প্রতিষ্ঠা করেছেন তিনি।

সামরিক ইউনিটে ১০০ কেজি ওজন তোলার ভিডিওটি প্রকাশের পর ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই প্রেসিডেন্ট খুরেলসুখের শারীরিক সক্ষমতার প্রশংসা করেছেন।

এমআই/টিএ

মন্তব্য করুন