© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার সঙ্গে সমালোচনার ভালো সম্পর্ক আছে : এমবাপে

শেয়ার করুন:
আমার সঙ্গে সমালোচনার ভালো সম্পর্ক আছে : এমবাপে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৫ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় দল ও ক্লাবের আক্রমণভাগের মূল তারকা কিলিয়ান এমবাপে। মাত্র ২৭ বছর বয়সেই ফ্রান্সের সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে বসেছেন। গত লা লিগা মৌসুমেও ছিলেন শীর্ষ গোলদাতা। কিন্তু মাঝেমধ্যেই সমালোচকরা তার নিচে না নেমে খেলার জন্য প্রশ্ন তোলেন। এনিয়ে নীরবতা ভাঙলেন তিনি।

ফরাসি ফরোয়ার্ড এসব সমালোচনায় গা ভাসান না। তিনি নিজের কাজ ঠিকঠাক করে যেতে চান। তার মতে, তিনি মাঠে যেটা ভালো করেন, তার চেয়ে কী করেন না সেদিকেই সমালোচকদের মনোযোগ বেশি।

খেলা চলাকালে মাঠের রক্ষণভাগে তাকে দেখা যায় না, এনিয়ে যারা সমালোচনা করেন তাদের ব্যাপারে জানতে চাইলে ফ্রান্স ফুটবল-কে তিনি বলেন, ‘আমি মনে করি না এটা স্বাভাবিক। কিন্তু বছরের পর বছর ধরে যারা উৎকর্ষের শিখরে আছে তাদের জীবন তো এমনই।’



মানুষের স্বভাবই হলো সমালোচনা করা, তাই এসব ব্যক্তিগতভাবে নেন না এমবাপে, ‘আমি যদি গোল না করি, লোকেরা প্রশ্ন করবে আমি কেন গোল করছি না। সবাই জানে আমার সামর্থ্য কী। আমি মনে করি এটাই মানুষের স্বভাব, কেউ কী করছে না সেদিকে মনোযোগ। সুতরাং আমি এটাকে ব্যক্তিগতভাবে নেই না।’

চলতি মৌসুমে রিয়ালের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন এমবাপে। তার মতে, দলের গুরুত্বপূর্ণ কাজই তিনি করেন, ‘সবারই দেখার ভিন্ন চোখ আছে। কিন্তু আমি মনে করি ফুটবলের লক্ষ্যই হলো গোল করা, প্রতিপক্ষের চেয়ে একটি বেশি। যে খেলোয়াড় গোল করে সে কখনও দলের জন্য সমস্যা হবে না। কারণ আমি কখনও দেখিনি একটি দল শূন্য গোলে শিরোপা জিতেছে।’

সমালোচনা খেলায় প্রভাব ফেলে না বললেন সাবেক পিএসজি তারকা, ‘আমি মনে করি সমালোচনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। কারণ কিছু গঠনমূলক সমালোচনা আছে এবং কিছু উদ্ভট সমালোচনাও। এটা এমন কিছু না যে আমাকে আতঙ্কিত করে, যখন আমাকে সিদ্ধান্ত নিতে হয়। আমি মনে করি না আমি সমালোচিত হতে যাচ্ছি… কোনো দ্বিধা ছাড়াই আমি সামনে এগিয়ে যাই।’

এমআর/টিএ  

মন্তব্য করুন