© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নিকো উইলিয়ামসের বড় ভাই

শেয়ার করুন:
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নিকো উইলিয়ামসের বড় ভাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইনাকি উইলিয়ামস। ঘানার জার্সিতে আর কখনো দেখা যাবে না ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডকে।

সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিদায়ের সিদ্ধান্ত জানান ইনাকি। বিদায় বার্তায় তিনি লিখেছেন, ‘বুঝতে পারছি ঘানার সঙ্গে আমার যাত্রা শেষ হওয়ার সময় হয়েছে। এই ভেবে আমি আনন্দ, গর্ব ও শান্তির সঙ্গে বিদায় নিচ্ছি যে যখনই এই জার্সিটি পরেছি তখনই নিজের সবুটুকু উজাড় করে দিয়েছি।’

ঘানা সব সময় তার অংশ হয়ে থাকবে জানিয়ে ইনাকি লিখেছেন, ‘ফুটবলের চেয়েও ঘানা আমাকে অনেক বেশি কিছু দিয়েছে।

এটা আমাকে শিকড়ে ফিরতে, সেগুলোর আরো কাছাকাছি যাওয়ার এবং নিজের দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বুকে এই পতাকা ধারণের যে অপরিসীম গর্ব, তা অনুভব করার সুযোগ দিয়েছে। ঘানা সব সময় আমার অংশ হয়ে থাকবে।’

 ঘানার হয়ে ২০২২ সালে অভিষেক হয় ইনাকির। ৪ বছরের পথচলায় ২৮ ম্যাচ খেলে ২ গোল করেছেন তিনি।

ঘানার হয়ে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল সর্বশেষ বিশ্বকাপে খেলা কলম্বিয়ার বিপক্ষে খেলা ম্যাচটি। সেদিন প্রতিপক্ষের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ঘানা। 
এই বিশ্বকাপেই ইনাকির ছোট ভাই সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছেন। তার ছোট ভাই নিকো উইলিয়ামস স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন।

ইনাকি-নিকোর বাবা মা দুজনই ঘানার। তবে জন্ম স্পেনের বিলবাওয়ে। অ্যাথলেটিক বিলবাওয়ের হয়েই লা লিগায় খেলছেন ইনাকি। তবে শিকড়ের টানে বাবা-মার জন্মভূমির হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। এর আগে অবশ্য স্পেনের জার্সিতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার হয়ে খেলেছেন একটি ম্যাচ। এ ছাড়া বাস্ক দেশের হয়ে খেলেছেন ২টি ম্যাচ। 

বিপরীতে ইনাকির চেয়ে ১২ বছরের ছোট নিকো স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০২২ সালে তার অভিষেক হয়। এখন পর্যন্ত ২৬ ম্যাচ শেষে ৬ গোল করেছেন তিনি। সর্বশেষ বিশ্বকাপে স্পেনের হয়ে আজন্ম স্বপ্নও পূরণ করেছেন ২৪ বছর বয়সী উইঙ্গার।

জাতীয় দল ভিন্ন হলেও ইনাকি-নিকো দুজনই বিলবাওয়ের হয়ে খেলেন। বর্তমানে ইনাকি এই দলের অধিনায়কও।

এমআই/এসএন

মন্তব্য করুন