© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্যমন্ত্রীর মিডিয়া ট্রায়াল নিয়ে প্রশ্ন! ক্ষুব্দ চিকিৎসক সমাজ

শেয়ার করুন:
স্বাস্থ্যমন্ত্রীর মিডিয়া ট্রায়াল নিয়ে প্রশ্ন! ক্ষুব্দ চিকিৎসক সমাজ

ছবি: সংগৃহীত

ডা. আসিফ সৈকত কনসালটেন্ট, আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল
১১:৩৭ এএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় মিডিয়ার সামনে ডাক্তারকে জিজ্ঞেস করলেন— “ডাক্তার কই? আসেন ডাক্তার সাহেব! আসেন ! লজ্জিত হননা কথাগুলা শুনে ?”

দৃশ্যটা নিঃসন্দেহে ক্যামেরাবান্ধব। মার্কেটও ভালো জমে। 

কিন্তু স্বাস্থ্যব্যবস্থা তো সিনেমার সেট নয়—এখানে Chain of Responsibility বলে একটা বিষয় আছে।

হাসপাতালের Pathology Service চালু রাখা কি ওয়ার্ডের চিকিৎসকের দায়িত্ব?

তাহলে Pathology Department, Hospital Administration, Procurement, Store, Reagent Supply Chain—এতগুলো বিভাগ রাখা হয়েছে কেন?

যে চিকিৎসকের কাজ রোগী পরীক্ষা করা, Diagnosis করা, Treatment দেওয়া—তিনি কি রোগী দেখা বন্ধ করে এখন Reagent-এর টেন্ডার খুঁজবেন, ল্যাবের মেশিন সারাবেন, Manpower নিয়োগ করবেন, নাকি সরবরাহ বন্ধ রাখা সিন্ডিকেটকে দৌড়ানি দেবেন?

একজন critically ill রোগীর জরুরি Serum Electrolytes প্রয়োজন। হাসপাতালে টেস্ট হচ্ছে না। চিকিৎসক কী করবেন?

রোগীকে বলবেন— “মন্ত্রী মহোদয় লজ্জা পেতে নিষেধ করেছেন, তাই Sodium-Potassium না জেনেই চিকিৎসা শুরু করছি”?
না।

টেস্ট তাঁকে করাতেই হবে—যেখানেই সম্ভব। বরং প্রশ্নগুলো হওয়া উচিত ছিল— হাসপাতালে Serum Electrolytes-এর মতো basic investigation কেন বন্ধ?

Reagent কে সরবরাহ করছে না? কতদিন ধরে করছে না?

Lab manpower shortage থাকলে নিয়োগ বা সংযুক্তির ব্যবস্থা কে করেনি? Machine নষ্ট থাকলে maintenance কেন হয়নি? প্রশাসন কী রিপোর্ট দিয়েছে? কোন সিন্ডিকেট এই অচলাবস্থা থেকে লাভবান হচ্ছে?

এই প্রশ্নগুলো ক্যামেরার সামনে করলে হয়তো TRP একটু কম হতো, কিন্তু স্বাস্থ্যব্যবস্থার উপকার অনেক বেশি হতো।

মাননীয় মন্ত্রী মহোদয়,
“লজ্জা” যদি বিতরণ করতেই হয়, তাহলে সেটারও equitable distribution হওয়া দরকার।

একটু Procurement নিক, একটু Administration নিক,

একটু Supply Chain নিক, একটু দায়ী সিন্ডিকেট নিক,

আর প্রয়োজন হলে নীতিনির্ধারণী ব্যর্থতার অংশটুকু মন্ত্রণালয়ও নিক।

সব লজ্জা একজন doctor-এর ঘাড়ে দিয়ে দিলে সেটা Healthcare Reform হয় না— সেটা হয় excellent media management, but very poor root-cause analysis.

ডাক্তারকে জনতার সামনে ছোট করা সহজ। কিন্তু যে সিস্টেম তাকে প্রয়োজনীয় পরীক্ষা ছাড়াই রোগী চিকিৎসা করতে বাধ্য করছে—সেই সিস্টেমের গলা চেপে ধরা অনেক কঠিন।

মিডিয়ার সামনে একা “সমস্যা সমাধানের মহানায়ক” হওয়ার চেয়ে, যে ডাক্তাররা ভাঙা সিস্টেমের ভেতরেও রোগী বাঁচিয়ে রাখছেন—তাঁদেরও অন্তত সামান্য credit দিন।

আর সবচেয়ে জরুরি—
Doctor shaming নয়, System auditing করুন।

Camera accountability নয়, Institutional accountability নিশ্চিত করুন।

নইলে রোগ একই থাকবে—
শুধু প্রতিবার ক্যামেরার সামনে নতুন একজন ডাক্তারকে “লজ্জা” দেওয়া হবে।

ডা. আসিফ সৈকত
কনসালটেন্ট, আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল

মন্তব্য করুন