© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশীর ভিসা বাতিল, সমাধানের চেষ্টায় সরকার

শেয়ার করুন:
আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশীর ভিসা বাতিল, সমাধানের চেষ্টায় সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪২ এএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী শ্রমবাজারের সূচনা হয় ১৯৭৬ সালে। এরপর গেল ৫০ বছরে বাংলাদেশের প্রবাসী কর্মসংস্থানের দ্বিতীয় বৃহৎ গন্তব্যে পরিণত হয় দেশটি। যার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা এখন প্রায় ১২ লাখ ছাড়িয়েছে।

কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তপ্ত এই মরুভূমিতে এখন অনেক প্রবাসী বাংলাদেশীর হাহাকার শুরু হয়েছে। চলতি বছরের জুলাই থেকে নানা ইস্যুতে অনেক বাংলাদেশী প্রবাসীর ভিসা বাতিল করছে দেশটি। এর মধ্যে অনেকে আবার ছুটিতে দেশে এসে পড়েছেন বিপদে। হঠাৎ করে ভিসা বাতিল হওয়ায় এখন চরম অনিশ্চয়তায় অনেক রেমিট্যান্স যোদ্ধা।

ভিসা বাতিল হওয়া প্রবাসীরা জানান, জুলাই থেকেই ভিসাগুলো মূলত অটোমেটিক ক্যানসেল হতে দেখা যায়। আমাদের প্রত্যেকেরই ই-মেইলে বা বিভিন্ন মোবাইলে মেসেজ আসতে শুরু করে। অথবা কফিল, যারা আছে ওখানে, তাদের কাছে মেসেজ চলে যায়। আর ওই দেশে যদি আমরা যেতে না পারি, তাহলে তো আমরা সর্বস্বান্ত অবস্থায় এখন চলে গিয়েছি।

তারা আরও বলেন, কোনো অ্যারেস্ট বা ওই ধরনের কোনো মামলা নেই, কোনো কেস নেই, কোনো কিছু নেই। যদি আমার মামলা থাকত, তাহলে আমি ওই দেশ থেকে আসতে পারতাম না। আমার দুইটা ব্যবসা আছে। আমার ওয়াইফ আছে ওইখানে। আজকে থাকার কথা দুবাইতে। কিন্তু আজকে আমরা রাস্তায় রাস্তায় দৌড়ে দৌড়ে এমপি মহোদয়দের কাছে ঘুরতেছি, প্রধানমন্ত্রীর কাছে দৌড়ে দৌড়ে ঘুরতেছি, কিন্তু কোনো আশ্বাস পাইতেছি না।

দেশটি অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণে ভিসা বাতিল করছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন—সংযুক্ত আরব আমিরাতকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

প্রতিমন্ত্রী আরও বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পারছি, নাম্বারটা ৪ হাজার ৮০০ উন্নীত হয়েছে। আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের জায়গা থেকে তাদের কাছে প্রথমত জানতে চেয়েছি, কেন এটা হয়েছে এবং এটা হওয়া উচিত না। আমরা অনুরোধ করেছি, যাদের ভিসা ক্যানসেল হয়েছে, সেগুলোর জন্য আবার একটু পুনরায় যাচাই-বাছাই করা হয়।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় এই শ্রমবাজার ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসনে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে।

তবে সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী জানান, এটি মধ্যপ্রাচ্যকেন্দ্রিক রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি—এই বিষয়গুলোর একটা সম্পর্ক এখানে থাকার অবকাশ আছে বলে আমি মনে করি। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আমাদের প্রতিযোগী কিছু দেশ অত্যন্ত সক্রিয়ভাবে তারা তাদের সেই প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত। আমাদের প্রধানমন্ত্রীর একটা সফর হওয়া উচিত হলে এবং সেখানে সম্পর্ক আরও নিবিড় হবে। ওইসব দেশে আমাদের অনেক গুরুত্বপূর্ণ মানুষ দায়িত্ব পালন করছেন বিভিন্নভাবে। তাদের সাহায্য নেওয়া উচিত। যে জিনিসটি তারা পছন্দ করছে না, আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গ বা মধ্যপ্রাচ্যকেন্দ্রিক রাজনৈতিক অঙ্গনের সেই বিষয়ে যদি বাংলাদেশী কেউ যদি তার কোনো স্ট্যাটাস দিয়ে থাকেন, এটাও কিন্তু তাদেরকে চিন্তা করতে বাধ্য করে। তখনই তারা সন্দেহের তালিকায় আমাদেরকে রাখে।

তবে সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী জানান, এটি মধ্যপ্রাচ্যকেন্দ্রিক রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি—এই বিষয়গুলোর সঙ্গে একটা সম্পর্ক এখানে থাকার অবকাশ আছে বলে আমি মনে করি। মধ্যপ্রাচ্যের আমাদের প্রতিযোগী কিছু দেশ অত্যন্ত সক্রিয়ভাবে তাদের সেই প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত। আমাদের প্রধানমন্ত্রীর একটা সফর হওয়া উচিত হলে সেখানে সম্পর্ক আরও নিবিড় হবে।

তিনি আরও বলেন, ওইসব দেশে আমাদের অনেক গুরুত্বপূর্ণ মানুষ বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন। তাদের সাহায্য নেওয়া উচিত। যে জিনিসটি তারা পছন্দ করছে না, আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন বা মধ্যপ্রাচ্যকেন্দ্রিক রাজনৈতিক অঙ্গনের সেই বিষয়ে যদি কোনো বাংলাদেশী তার কোনো স্ট্যাটাস দিয়ে থাকেন, এটাও কিন্তু তাদেরকে চিন্তা করতে বাধ্য করে। তখনই তারা সন্দেহের তালিকায় আমাদেরকে রাখে।

তবে যেসব প্রবাসীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে, তাদের দূতাবাসের নির্ধারিত ইমেইলে তথ্য জানানোর আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বাংলাদেশ দূতাবাস।


এমআই/এসএন  

মন্তব্য করুন