সৌদি আরবে হুথিদের হামলায় এক বাংলাদেশি নিহত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক
ছবি: সংগৃহীত
০৬:৫৭ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় গত ৪ অক্টোবর আরামকোর একটি স্থাপনায় হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে বাংলাদেশি নাগরিক মো. সজিব হোসেন নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।
সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।
একইসঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই নিহতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করছে।
তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।
আরআই/টিএ