ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:৩৪ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ড. আবদুল মঈন খান।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ডেঙ্গুতে মৃত্যু আগেও ছিল এখনও আছে। তবে বিগত বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। সামনের দিনে যেন এই সংখ্যা আর না বাড়ে, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আধুনিক প্রযুক্তি ডেঙ্গু নিরাময়ে যথেষ্ঠ নয় মন্তব্য করে তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি।
ডেঙ্গুর উৎপত্তি ও বিস্তারের কারণ চিহ্নিত করে অতীতের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন স্থানীয় সরকারমন্ত্রী। এ সময় তিনি বিভাগীয় পর্যায়ে ১০০টি ফগার মেশিন বিতরণ করেন।
এসএন