© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংস্কৃতিক বাহিনীর অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হয় না: রিজভী

শেয়ার করুন:
সাংস্কৃতিক বাহিনীর অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হয় না: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ এএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সাংস্কৃতিক বাহিনীর অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলনই সফল হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাসাস আয়োজিত একটি গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি গানের শক্তি পারমাণবিক বোমার চেয়েও ভয়াবহ হতে পারে, যা সমাজ ও রাষ্ট্রে সুনামির মতো তরঙ্গ তৈরি করে স্বৈরতন্ত্রের ভিত নাড়িয়ে দেয়।

ফ্যাসিবাদী শাসনে শিল্পীদের বিতর্কিত ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, শিল্পী হলেই মানবতাবাদী হওয়া যায় না। হিটলার-মুসোলিনির মতো পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলেও রোকেয়া প্রাচী বা হুমায়ূন আহমেদের স্ত্রীর মতো অনেকেই ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন।

তাই আবু সাঈদ ও মুগ্ধদের রক্তদান তাদের চোখে পড়েনি। তিনি বলেন, প্রকৃত শিল্পী তিনিই যার মধ্যে নজরুলের মতো সাম্য ও মানবতার গুণ থাকে। ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এফআর/এসএন

মন্তব্য করুন