টেকসই শক্তি ও কার্বন নিঃসরণ কমাতে আন্তর্জাতিক নেতৃত্বের আলোচনা
ছবি: সংগৃহীত
১২:৩২ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে টেকসই শক্তি ও ভবন-কেন্দ্রিক কার্বন নিঃসরণ হ্রাসের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশে অধিদপ্তর কনফারেন্স রুমে অ্যামেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার-কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স’ (অ্যাসরে) বাংলাদেশ চ্যাপ্টার এই আলোচনা সভার আয়োজন করে।
পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. সোলায়মান হায়দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অ্যাশরে (ASHRAE)-এর সরকারি বিষয়ক আঞ্চলিক ভাইস-চেয়ার (রিজিয়ন-অ্যাট-লার্জ/RAL) জনাব আবদুল্লাহ মাহমুদ মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অ্যাশরে বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মো. এরশাদ জামান, সভাপতি (ইলেক্ট)মো. হাসমতুজ্জামান, সহ-সভাপতি শেখর চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক জুয়েল দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা উল্লেখ করেন যে, এএইই (AEE - Association of Energy Engineers) বাংলাদেশ চ্যাপ্টারের মূল লক্ষ্য হলো সরকারি পর্যায়ে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দেশের অবকাঠামোগত কাঠামোতে রূপান্তর আনা। এর আওতায় জ্বালানি দক্ষতা ও টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলার লক্ষ্যে যৌথ উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এমআই/এসএন