স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সভাপতিত্বে নতুন মেডিকেল ও ডেন্টাল কলেজ স্থাপন সংক্রান্ত যাচাই কমিটির সভা
ছবি: সংগৃহীত
০১:৪৮ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নতুন সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ স্থাপনের প্রস্তাব যাচাই করে মতামত ও সুপারিশ দিতে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সভায় নতুনভাবে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ স্থাপনের জন্য পাওয়া বিভিন্ন প্রস্তাব যাচাই-বাছাই করে মতামত ও সুপারিশ প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করবে।
এসএন