© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমান হামলায় প্রকম্পিত আফগানিস্তান, ৪০ তালেবান নিহত

শেয়ার করুন:
বিমান হামলায় প্রকম্পিত আফগানিস্তান, ৪০ তালেবান নিহত
international-desk
১০:০১ এএম | ২০ সেপ্টেম্বর, ২০২০

আফগানিস্তানে বিমান হামলায় তালেবানের ৪০ জন সদস্য নিহত হয়েছেন। তবে বিমান হামলায় কোনো বেসামরিক লোক হতাহত হননি বলে জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কুন্দুজ প্রদেশের একাধিক তালেবান ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। হামলায় ১১ জন বেসামরিক লোক নিহত ও অন্তত ১০ জন আহত হন। তবে আফগান সরকার বিষয়টি অস্বীকার করেছে।

এদিকে তালেবানের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বাহিনীর হামলায় ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে তারা নিজেদের কোনো সদস্য হতাহতের কথা উল্লেখ করেননি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুন্দুজ প্রদেশের সামরিক অভিযানে হতাহতের সত্যতা নিয়ে তদন্ত চলছে। তবে শনিবার সকালে খান আবাদ জেলার সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করে তালেবানের হামলা চালানোর জবাবেই এ বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে, ১৭ সেপ্টেম্বর দেশটির তিনটি প্রদেশে তালেবানের সঙ্গে আফগান বাহিনীর সংঘর্ষে ৩০ তালেবান ও ১৯ নিরাপত্তা সদস্য নিহত হন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন