সাংবাদিকতায় জঞ্জাল মুক্ত করাই সরকারের এখন মূল লক্ষ্য: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৫১ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সাংবাদিকতায় ১৭ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছিল তা মুক্ত করাই এই সরকারের এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি একথা জানান।
এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই। গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
এমআই/এসএন