© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাত নিজেই রুগ্ন ছিল: খায়রুল কবির খোকন

শেয়ার করুন:
ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাত নিজেই রুগ্ন ছিল: খায়রুল কবির খোকন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ এএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন ছিল। লুটপাট, দুর্নীতি, দলীয়করণ ছিল তাদের মূল উদ্দেশ্য।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে নরসিংদীর সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কমিশন দুর্নীতির জন্য বিভিন্ন যন্ত্রাংশ ইমপোর্ট করে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে। জাতীয়তাবাদী দল করার কারণে অনেকের পদায়ন হয়নি। ওএসডি করা হয়েছে অনেক ডাক্তারকে।

খায়রুল কবির খোকন আরও বলেন, আজ জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একটি মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যে তিনি নানা কর্মসূচি হাতে নিয়েছেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নরসিংদী জেলা শাখার ড্যাবের সভাপতি ডা. এমএসএস হাসান আল জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বুলবুল কবীর, নরসিংদী জেলা ড্যাবের সহসভাপতি ডা. একিউএম মোবিন, ডা. আব্দুল্লাহ আল মাসুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কেএন/টিএ

মন্তব্য করুন