© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জার্মানি যাওয়ার পথে ঢাকায় ট্রানজিট নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
জার্মানি যাওয়ার পথে ঢাকায় ট্রানজিট নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।

এ সময় বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

বিমানবন্দরে স্বল্পসময়ের বিরতি শেষে একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির পথে রওয়ানা দেবেন শেরিং তোবগে।

এমআর/টিএ  

মন্তব্য করুন