পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬
ছবি: সংগৃহীত
০৪:৫৬ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে বো/মা হা/ম/লা/য় অন্তত ১৬ জন নি/হ/ত এবং ৫০ জনেরও বেশি মানুষ আ/হ/ত হয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট এলাকায় একটি পুলিশ সদর দফতরের মসজিদের প্রবেশপথে এ ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, জুমার নামাজের সময় কোহাট পুলিশ লাইন্সের কাছে আ/ত্ম/ঘা/তী বি/স্ফো/র/ণে পাঁচজন পুলিশ সদস্যসহ ১৬ জন নি/হ/ত হয়েছেন।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ বলেন, বিস্ফোরকবাহী একটি গাড়ি পুরনো পুলিশ লাইন্সের গেটে বি/স্ফো/রিত হয়। এ সময় গো/লা/গু/লি/র ঘটনাও ঘটে।
এফআর/টিএ