© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ২০, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

শেয়ার করুন:
সিরাজগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ২০, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর শহরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের এসএস রোড এলাকা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ মুহূর্তের মধ্যেই চৌরাস্তা মোড় ও মুজিব সড়কসহ পুরো শহরে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে শহরতলীর বিভিন্ন গ্রামে সংঘর্ষ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে দুই গ্রুপের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীতে উভয় পক্ষের বিপুল সংখ্যক লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষকালে পুরো শহর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন