ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
ছবি: সংগৃহীত
০৮:০৬ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আগামীকাল ভোর ৫টা ৪৬ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে সূর্যাস্ত হবে।
এমআই/টিএ