২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭
ছবি: সংগৃহীত
০৯:১৪ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৪৮ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৮ জনে।
এছাড়াও, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের। একই সময়ে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৪৫ জন।
এমআর/টিএ