© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাদের সাথে লড়তে চায় না হুতিরা: ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন:
আমাদের সাথে লড়তে চায় না হুতিরা: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ এএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মার্কিন মিত্র সৌদি আরবের ওপর হামলা জোরদার করলেও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ওয়াশিংটন হুথিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করার প্রতিশ্রুতি দিয়েছে। একদিকে হুথিরা যখন শনিবারও সৌদির রাজধানী রিয়াদে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ইয়েমেনের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছে, ঠিক সে সময়েই ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে এলো।

এর আগে গত ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরে গিয়েও ট্রাম্প দাবি করেছিলেন, হুথিরা নিজেদের ওপর মার্কিন আক্রমণ এড়াতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে না জড়ানোর অবস্থান নিশ্চিত করেছে।

এদিকে, ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে একটি চূড়ান্ত সিদ্ধান্তমূলক অবস্থানে রয়েছেন বলে ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানি ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার পর গত সাত মাস ধরে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে।

একইসঙ্গে তিনি ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানিদের নিজেদের সীমার মধ্যে থাকা উচিত; অন্যথায় পুরো দেশটিকে ধূলিসাৎ করে দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন।

এফআর/টিএ

মন্তব্য করুন