© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাতক্ষীরায় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ এএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়ম খাতুনের মৃত্যুর পর সোমবার রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা থেকে সড়কপথে তার মরদেহ নিয়ে স্বজনরা সাতক্ষীরার গাবুরায় পৌঁছান। মরদেহ পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে কবর প্রস্তুত করে রাখা হয়েছিল।

পরবর্তীতে ধর্মীয় অনুশাসন অনুযায়ী গোসল ও জানাজা নামাজ শেষে রাত পৌনে একটায় পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

দাফন ও জানাজা অনুষ্ঠানে মরিয়ম খাতুনের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় গ্রামবাসী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন