© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে 'গণহত্যার কারিগর' বললেন মামদানি

শেয়ার করুন:
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে 'গণহত্যার কারিগর' বললেন মামদানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২০ এএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পরও ইস'রাই'লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা'নিয়াহু'কে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, নেতা'নিয়া'হু নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এলে তাকে গ্রেফতার করা উচিত বলে তিনি মনে করেন।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুর বিষয়ে আমি তাকে যেভাবে দেখি, সেভাবেই বর্ণনা করেছি। তিনি একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার একজন কারিগর।’

নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়ে কয়েক মাস ধরে বক্তব্য দিয়ে আসছিলেন মামদানি। তবে সম্প্রতি তিনি স্বীকার করেছেন, নেতানিয়াহুর সফর ঠেকানোর কোনো ক্ষমতা তার নেই। একইসঙ্গে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের বিরুদ্ধে পরিকল্পিত বিক্ষোভেও তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন।

গাজায় ফিলিস্তিনিতের হত্যার জেরে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গ তুলে মামদানি বলেন, ‘আমি মনে করি, এই পরোয়ানাকে সম্মান করা উচিত। কারণ আমরা যে বিষয়টি নিয়ে আজ কথা বলেছি, তা হলো আমাদের রাজনীতির প্রতি আস্থা এবং জবাবদিহির প্রতি আস্থা।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত যদি কাউকে এসব আইন লঙ্ঘনের কারণে গ্রেফতারের যোগ্য মনে করে, তাহলে কেউ এর ঊর্ধ্বে থাকবে? আমার মনে হয়, সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য হওয়া উচিত এবং সবাইকে এর জন্য জবাবদিহির আওতায় আনা উচিত।’

আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর।


এমআই/এসএন  

মন্তব্য করুন