© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘুষ-দুর্নীতির মামলায় সাবেক ডিআইজি’র সম্পত্তি ক্রোকের নির্দেশ

শেয়ার করুন:
ঘুষ-দুর্নীতির মামলায় সাবেক ডিআইজি’র সম্পত্তি ক্রোকের নির্দেশ
own-reporter
০২:২৭ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২০

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে সাবেক ডিআইজির (কারা) দুটি ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ নির্দেশ দেন।

জানা গেছে, মঙ্গলবার ওই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। সাবেক ডিআইজি (কারা) বজলুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এদিন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাবেক ডিআইজি (কারা) বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। এসময় সাবেক ডিআইজি’র আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছাতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২২ অক্টোবর অভিযোগ গঠনের পরবর্তি শুনানির দিন ধার্য করেন।

এর আগে ২৬ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সাবেক ডিআইজি (কারা) বজলুর রশীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন। ২০১৯ সালের ২০ অক্টোবর বজলুর রশীদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে ডেকে নেয়া হয়। পরে বজলুর রশীদকে গ্রেপ্তার করে দুদক।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন