© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমান সহ বিশ্বনেতারা আজ মুখোমুখি হচ্ছেন এক ছাদের নিচে

শেয়ার করুন:

ছবি: সংগৃহীত

সাব্বির আহমেদ, মোজো এডিটর-ইন-চিফ
০৬:৫৬ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্ব নেতাদের মঞ্চ প্রস্তুত। তারেক রহমান সহ বিশ্বনেতারা আজ মুখোমুখি হচ্ছেন এক ছাদের নিচে। যুদ্ধ-সংঘাতের বাইরে বিশ্ব গঠনের নানা বিষয় নিয়ে আলোচনা হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এই মঞ্চে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন।


এবার প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অংশ নিচ্ছেন তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন তিনি। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ।

প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়ও তার বক্তব্যে উঠে আসবে।

জাতিসংঘের এবারের অধিবেশনে বিশ্বের বিভিন্ন সংকট ও সংঘাতের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনীতি এবং প্রযুক্তির পরিবর্তন নিয়েও আলোচনা হবে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলোও থাকবে আলোচনার কেন্দ্রে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত জানাচ্ছেন মোজো এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ।

টিএ/

মন্তব্য করুন