কাদের আমন্ত্রণ করেন, শেখ হাসিনা ফিরলে আপনারা রেহাই পাবেন: বিরোধীদলকে প্রশ্ন রিজভীর
ছবি: সংগৃহীত
০৮:৩২ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
সোমবার (২২ সেপ্টেম্বর) দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা কাদের আমন্ত্রণ করেন? শেখ হাসিনা ফিরে আসলে আপনারা কি রেহাই পাবেন?
সোমবার (২২ সেপ্টেম্বর) দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিনএপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আপনাদের (বিরোধীদল) আন্দোলন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। তাহলে এটা নিয়ে আপনারা বিকল্প প্রস্তাব দেন। আমাদের ১ লিটার ডিজেল কিনতে খরচ হয় ২০৫ টাকা। যা ৯০ টাকা লোকসান দিয়ে বিক্রি করা হতো ১১৫ টাকায়। কম দামে বিক্রি করায় অনেক ডিজেল চোরাচালানের মাধ্যমে পাশ্ববর্তী দেশে চলে যায়। তা ঠেকানোর জন্যেই ২০ টাকা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, দেশে যখন জ্বালানি সংকট, তখন এক হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা কোন ধরনের রাজনীতি? এই ধরনের রাজনীতি কি ইসলাম সমর্থন করে?
আরআই/টিএ