© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনআইডি জালিয়াতি মামলায় ডা. সাবরিনার জামিন নামঞ্জুর

শেয়ার করুন:
এনআইডি জালিয়াতি মামলায় ডা. সাবরিনার জামিন নামঞ্জুর

ফাইল ছবি

own-reporter
০৩:৫৭ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২০

করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বরখাস্ত হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় জামিন দেননি আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে ডা. সাবরিনার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সাইফুজ্জামান (তুহিন)। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাঝহারুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর এ মামলায় সাবরিনার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মমিনুল ইসলাম এই রিমান্ড আবেদন করেন।

তবে মামলাটি ডিবিতে স্থানান্তর হওয়ায় জিজ্ঞাসাবাদ পিছিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গত ১৪ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস সাবরিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ আগস্ট বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া।

উল্লেখ্য, গত ১২ জুলাই দুপুরে সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

এনআইডি জালিয়াতি মামলায় রিমান্ড শেষে কারাগারে ডা. সাবরিনা

দুই এনআইডি : দুই দিনের রিমান্ডে ডা. সাবরিনা

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন