© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নিহত ২

শেয়ার করুন:
বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় টেকনাফে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশি ও ৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলেছে, প্রায় এক বছর আগে তারা বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। পরে সাগরপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।

নৌকাটি কী কারণে ডুবে গেল, তা জানতে তদন্ত চলছে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি। একই সঙ্গে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধেও তদন্ত চলছে। মারা যাওয়া দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরআই/টিএ

মন্তব্য করুন