© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের

শেয়ার করুন:
সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৭ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
চোটের কারণে এশিয়ান গেমসের বাংলাদেশ দল থেকে ছিটকে পড়া মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় আলিস আল ইসলামকে নেওয়া হয়েছে। বিসিবি আজ বিষয়টি নিশ্চিত করেছে।

২৯ বছর বয়সী আলিস এখনো বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়। সাদা বলের ক্রিকেটে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এই অফ স্পিনার সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজে খেলেছেন। এক ম্যাচে বোলিংয়ের সুযোগ পেয়ে নিয়েছেন ৩ উইকেট।

পেসার সাইফউদ্দিন ডান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।



বাংলাদেশ দল জাপানে রওনা হওয়ার আগে তাই বিসিবিকে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে হলো। 

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৯ সেপ্টেম্বর। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। 

এমআর/টিএ  

মন্তব্য করুন