© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘে জোহরান মামদানিকে কড়া ভাষায় আক্রমণ নেতানিয়াহুর

শেয়ার করুন:
জাতিসংঘে জোহরান মামদানিকে কড়া ভাষায় আক্রমণ নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ এএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মামদানি তাকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আহ্বান জানানোর জবাবে নেতানিয়াহু এই সমালোচনা করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ‘যারা ইসরায়েলের বা আমাদের সেনাদের নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তারা জাতিসংঘের অধিবেশনকক্ষে থাকুন কিংবা নিউইয়র্কের মেয়রের কার্যালয়ে— তাদের লজ্জা হওয়া উচিত।’

এর আগে জাতিসংঘে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় মামদানিকে উদ্দেশ করে নেতানিয়াহু বলেছিলেন, তিনি জাতিসংঘে গিয়ে ইসরায়েলি সেনাদের বিষয়ে ‘সত্য’ বলবেন এবং মামদানি সম্পর্কেও ‘সত্য’ তুলে ধরবেন।

একই ভিডিওতে তিনি মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থন এবং নিউইয়র্কের ইহুদিদের বিরুদ্ধে বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগ তোলেন।

মামদানি অবশ্য নেতানিয়াহুর এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নেতানিয়াহুর বক্তব্য সত্য নয়। একই সঙ্গে মামদানি আবারও নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গ তুলে ধরেন এবং তাকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

এর আগে জুলাইয়ে মামদানি বলেছিলেন, নিউইয়র্ক সিটির নিজস্ব আইনি ক্ষমতায় নেতানিয়াহুকে গ্রেপ্তার করার সুযোগ নেই। তবে তিনি মার্কিন ফেডারেল সরকারের প্রতি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আহ্বান জানিয়েছিলেন।

একেএস/টিএ

মন্তব্য করুন