প্যারোলে বেরিয়ে বিয়ে, ১২ ঘণ্টা পরই কারাগারে ফিরলেন বর
ছবি: সংগৃহীত
০৮:৪৭ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের হরিয়ানায় বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে কারাগার থেকে বেরিয়ে বিয়ে করেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাইনপাল ধিল্লা। বৃহস্পতিবার ঝাজ্জার জেলার একটি খামারবাড়িতে প্রায় ৫০০ অতিথির উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কনে কম্বোডিয়ার নাগরিক মেটা চানমিয়া। ২০১৮ সালে কম্বোডিয়ায় তাদের পরিচয় হয় বলে জানা গেছে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের তিন সন্তান রয়েছে। বিয়ের জন্য নির্ধারিত প্যারোলের সময় শেষ হওয়ায় রাত ৮টার দিকে ধিল্লাকে আবার কারাগারে ফিরতে হয়। বিয়ের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার জন্য ঘটনাস্থলের চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রবেশকারীদের তল্লাশি করা হয় এবং অতিথিদের চলাচলের ওপর নজর রাখা হয়। এর আগে ২০১৮ সালে ছয় সপ্তাহের প্যারোলে বেরিয়ে আর কারাগারে ফেরেননি ধিল্লা। পরে কম্বোডিয়া থেকে গ্রেপ্তার হয়ে ২০২৫ সালে ভারতে ফেরেন তিনি।
এমআই/টিএ