© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে: হাইকোর্ট

শেয়ার করুন:
চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে: হাইকোর্ট
own-reporter
০৭:০১ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২০

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে রিট আবেদনটি শুনানির জন্য এক মাস মুলতবি রেখেছেন আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকরাম উদ্দিন চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. নওশের আলী মোল্লা।

এর আগে গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহর বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের কার্যালয়ে অভিযোগ দেন গ্রাহক মো. হাসান আলী। তিনি এমডির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ আনেন। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ২০ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন মো. হাসান আলী।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন