চাঁদাবাজরা আমার বাবাকে অস্ত্র দেখিয়ে গেছে: মহিউদ্দিন রনি
ছবি: সংগৃহীত
০৯:৩৮ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আমার বাবাকে অস্ত্র দেখিয়েছে চাঁদাবাজরা, এখন আমার কী করা উচিত- এমন প্রশ্ন তুলেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে পোস্ট করেছেন।
মহিউদ্দিন রনি লিখেছেন, ‘আপনারা হয়তো জানেন, আমার বাবা সিকিউরিটি গার্ডের জব (চাকরি) করেন। যেখানে কাজ করেন সেখানে চাঁদাবাজরা এসে আজকে অস্ত্র দেখিয়ে গেছে। আমার কী করা উচিত বলেন?’
ওই পোস্টের প্রথম কমেন্টে তিনি আরও লিখেছেন, ‘লিখলাম চাঁদাবাজদের কথা। নিষিদ্ধ আওয়ামী লীগ, আর বিএনপির লোকেরা কমেন্টবক্সে ঝাঁপিয়ে পড়ে আমার সাথে তর্কে জড়িয়েছে। ওনাদের কমেন্টগুলো ফিল (অনুভব) করাচ্ছে, ওনাদের মতো মানুষের মাথা বিক্রি করে, জনগণের হক লুট করে না খাওয়াটা আমার অন্যায় হয়ে গেছে।’
কেএন/টিএ