© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিছু ক্ষেত্রে অপরাধ বাড়লেও যৌথবাহিনীর অভিযানের মতো পরিস্থিতি হয়নি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শেয়ার করুন:
কিছু ক্ষেত্রে অপরাধ বাড়লেও যৌথবাহিনীর অভিযানের মতো পরিস্থিতি হয়নি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কিছু ক্ষেত্রে অপরাধ বাড়লেও যৌথবাহিনীর অভিযানের মতো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমানবলেন, আমাদের ছয় মাসের সঙ্গে আগের ছয় মাসের তুলনা করলে দেখা যাবে কিছু অপরাধ কমেছে আবার কিছু অপরাধ বেড়েছেও। আমি স্বীকার করছি। ফলে তুলনামূলকভাবে খুব খারাপ করছি, আমি এটা মনে করি না। তবে অ্যানার্কির অবস্থাটা থেকে বেরিয়ে এসেছি, সেটাকে একটা বড় উন্নয়ন বলে আমি মনে করি।

তিনি বলেন,কিন্তু কিছু কিছু ঘটনা যখন মানুষের সামনে এসেছে, যেগুলো অনেক বেশি সাকুলেটেড হয়েছে মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে, কারও কারও বোধ তৈরি হওয়া সম্ভব। কিন্তু আমি আবারও বলছি, আমি মনে করি না আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে।


এমআই/এসএন  

মন্তব্য করুন