© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা'দক মামলা'পায়ের ব্যথায়' আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

শেয়ার করুন:
'পায়ের ব্যথায়' আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৫ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পরীমনির আইনজীবী আদালতকে বলেন, হঠাৎ পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ কারণে তিনি আদালতে আসতে পারেননি।

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানার মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন রেখেছে আদালত। পরীমনির আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম শুনানির এই নতুন দিন ধার্য করে দেন।

মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে হাজিরা দেন এবং শুনানি পেছানোর আবেদন করেন।



আবেদনে তিনি বলেন, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর পরীমনি অসুস্থ ছিলেন। হঠাৎ পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ কারণে তিনি আদালতে আসতে পারেননি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন ওই আবেদনের বিরোধিতা করেন। তিনি পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার আবেদন করেন। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদনও বাতিলের দাবি জানান।

মোয়াজ্জম হোসেন বলেন, “মামলাটি অভিযোগ গঠনের জন্য আছে। আসামি কয়েক বছর ধরে আদালতে না এসে সময় প্রার্থনা করছে, যা অগ্রহণযোগ্য। তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের প্রার্থনা করছি।”

পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নতুন তারিখ রাখে। মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন।

এসএ/এসএন

মন্তব্য করুন