© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমঝোতা হলে ‘নোট অব ডিসেন্টে’ ছাড়ের সুযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
সমঝোতা হলে ‘নোট অব ডিসেন্টে’ ছাড়ের সুযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জাতীয় স্বার্থে কমিটিতে সদস্য পাঠানোর জন্য বিরোধী দলের প্রতি নতুন করে আহবান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার জন্য আমরা পরামর্শ পেয়েছি। তাদের অনুরোধ জানাবো, সংবিধান সংস্কারের এই ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নিতে যেন তারা কমিটিতে নিজেদের প্রতিনিধির নাম জমা দেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ভবিষ্যৎ ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ও গঠন পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন রয়েছে। আমরা বিষয়টি জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছি, যেন সেখানে জনপ্রতিনিধিরা সার্বিক পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।

সংবিধান সংশোধনের মূল ভাবনার কথা উল্লেখ করে বিশেষ কমিটির সভাপতি আরও জানান, কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয়, দেশের সব শ্রেণি ও পেশার নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংবিধান সংশোধন করা হবে।

আরআই/টিএ

মন্তব্য করুন