© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেরুতে বিয়ের অনুষ্ঠানে দেয়াল ধস, নিহত ১৫

শেয়ার করুন:
পেরুতে বিয়ের অনুষ্ঠানে দেয়াল ধস, নিহত ১৫
international-desk
১১:০০ এএম | ২৮ জানুয়ারি, ২০১৯

পেরুতে একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান চলাকালে ভারি বৃষ্টিতে ভবনের দেয়াল ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরও ৩৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোববারের এ ঘটনা ঘটে বলে পেরুর দমকল বিভাগের প্রধান হোর্হে চাভেজের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

চাভেজ জানান, মধ্যরাতের পর দেয়ালটি ধসে পড়লে হোটেলের বাগানে ছাউনি দেওয়া একটি অংশ অতিথিদের ওপর ভেঙে পড়ে। তখন সেখানে অনেকেই নাচছিলেন, তাদের মধ্যে ১৩ জন ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, দক্ষিণ পেরুর আবানকাইয়ের আলহামব্রা হোটেলটির অবস্থান পাহাড়ি একটি ঢালের পাশে, আর যে দেয়ালটি ধসে পড়েছে সেটি ভূমিধস থেকে হোটেলটিকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আলহামব্রা হোটেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন