© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০৫

শেয়ার করুন:
ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৬ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। 

ডিএমপি জানায়, গ্রেপ্তার ১০৫ জনের মধ্যে তেজগাঁও থানায় ২২ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ২৭ জন, আদাবর থানায় ৩৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ১০ জন রয়েছেন। 

গ্রেপ্তারদের মধ্যে ১০৪ জন প্রাপ্তবয়স্ক এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশু রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তেজগাঁও বিভাগ। তবে কোন আসামির বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআর/টিএ  



মন্তব্য করুন