© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমান মুক্তাদিরকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান সোহেল তাজের

শেয়ার করুন:
সালমান মুক্তাদিরকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান সোহেল তাজের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৩ এএম | ০১ অক্টোবর, ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর এ বিষয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ফটো কার্ড শেয়ার করে দেওয়া এক পোস্টে সোহেল তাজ বলেন, স্টুডিও ভাঙচুরের ঘটনার পর চার দিন পার হয়েছে। এরই মধ্যে আমরা জানতে পারলাম যে, ঘটনাটি সেখানে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটেছে।

তবে ঘটনার কারণ যা-ই হোক না কেন, তিনি আগের মতোই এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।


একই সঙ্গে সালমান মুক্তাদিরের প্রতি বিএনপির বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সোহেল তাজ।

তিনি বলেন, ‘আমি মনে করি সালমান মুক্তাদিরের উচিত হবে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ঢালাওভাবে চাঁদাবাজির অভিযোগ তিনি করেছেন সেটা প্রত্যাহার করে নেওয়া।’

কেএন/এসএন

মন্তব্য করুন