© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ২২

শেয়ার করুন:
ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ২২
international-desk
১০:২৬ এএম | ২৬ সেপ্টেম্বর, ২০২০

ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ২৭ জন আরোহী ছিলেন। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খারকিভ এয়ার ফোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে শুক্রবার বিকালে বিমানটি উড্ডয়ন করে। পরে রাত প্রায় নয়টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

এনটোনভ-২৬ মডেলের ওই বিমানটি খারকিভ এয়ার ফোর্স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রশিক্ষণ চলছিল। কিন্তু অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে।

এঘটনায় এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে দু’জনকে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩ জন।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন