© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের সঙ্গে এখনই চুক্তি হচ্ছে না: যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

শেয়ার করুন:
ভারতের সঙ্গে এখনই চুক্তি হচ্ছে না: যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৭ এএম | ০২ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে আলোচনা চলছে। তবে এখনই চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জেমিসন গ্রিয়ার জানান, জি–২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে তার ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে। দুই দেশের কর্মকর্তারা বাণিজ্য চুক্তি নিয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, চুক্তির পথে যেসব বিষয় এখনও অমীমাংসিত, সেগুলো চিহ্নিত করা হয়েছে। এখন এসব ইস্যুতে সমাধানে পৌঁছাতে কাজ করছে দুই পক্ষ।

এর আগে, শুল্কসহ বিভিন্ন বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। ফলে সম্ভাব্য এই চুক্তি নিয়ে দুই দেশের আলোচনাই এখন গুরুত্ব পাচ্ছে।

কেএন/টিএ


মন্তব্য করুন