পাকিস্তান ক্রিকেট বোর্ডে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন শোয়েব আখতার
ছবি: সংগৃহীত
০২:৪৭ এএম | ০৪ অক্টোবর, ২০২৬
টালমাটাল অবস্থা পাকিস্তান রয়েছে ক্রিকেট। এই অবস্থা থেকে উত্তরণে কট্টর সমালোচক স্পিডস্টার শোয়েব আখতারের দারস্থ হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তিনিও পিসিবিতে প্রধান নির্বাচক হিসেবে যোগ দিচ্ছেন এমন জল্পনা তৈরি হয়েছিল। সব জল্পনা উড়িয়ে পিসিবিতে যোগদানের গুঞ্জন উড়িয়ে এই পেস তারকা বলেছেন, পিসিবিতে যোগ দিচ্ছেন না। মায়ের পরামর্শ মেনে দূরে থাকছেন।
পিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
শোয়েব আখতার বলেন, ‘এমন কিছুই হয়নি। যা রটছে তা স্রেফ জল্পনা। আমার মা বারণ করেছেন পাকিস্তানের রাজনীতি এবং পিসিবি থেকে দূরে থাকতে। আমি সেই পরামর্শই মানতে চাই।
কিছু দিন আগে শোয়েবের বড় ভাই মারা গেছেন। সেই সময় শোয়েবের সঙ্গে দেখা করেছিলেন নাকভি। অনেক কথাও হয়েছিল দু’জনের। নাকভির এই আচরণ গভীর ভাবে প্রভাবিত করেছিল শোয়েবকে। তিনি পুরনো তিক্ততা ভুলে গিয়েছিলেন।

পরে নাকভি আবার শোয়েবের সঙ্গে দেখা করে পিসিবির পদে আসার প্রস্তাব দেন। শোয়েবও শর্ত দিয়েছিলেন।
তবে নাকভির সঙ্গে দেখা করার বিষয়টি অস্বীকার করে তিনি জানিয়েছেন, সম্প্রতি আমেরিকার হিউস্টনে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন।
পাকিস্তান ক্রিকেটের প্রতি শুভেচ্ছা জানিয়ে শোয়েব বলেছেন, পিসিবির কোনো পদ গ্রহণ করতে চান না। তবে পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই। পদে ছাড়াও অন্য অনেক উপায় আছে কাজ করার।
একেএস/টিএ