© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসহঠাৎ স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

শেয়ার করুন:
হঠাৎ স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ০৪ অক্টোবর, ২০২৬
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরে অভিষেক হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে মাহমুদউল্লাহ-আশরাফুল-রুবেলদের সেই অপেক্ষা বেড়েছে।

প্রযুক্তিগত কারণে পাকিস্তান বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টায় আরব আমিরাতের শারজায় ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগমুহূর্তে সেটি স্থগিতের ঘোষণা আসে। নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।

এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে সাতটি দল অংশ নিচ্ছে এই আসরে। প্রতিটি দল লিগ পর্বে ছয়টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

সূচি অনুযায়ী, ৫ অক্টোবর ইংল্যান্ড, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।

আরআই/টিএ

মন্তব্য করুন