© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি করলেন মিকেল আর্তেতা

শেয়ার করুন:
আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি করলেন মিকেল আর্তেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ পিএম | ০৭ অক্টোবর, ২০২৬
আর্সেনালের সাফল্যের এটা কেবল শুরু, ২০৩০ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চুক্তি করে এই কথা বললেন মিকেল আর্তেতা।

এই মৌসুমেই আর্তেতার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০১৯ সালে এমিরেটস স্টেডিয়ামে আসেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী তার আর্সেনাল অধ্যায় এক দশকের বেশি হতে চলেছে।

নতুন চুক্তিতে তার বেতনও বাড়ানো হয়েছে। আগামী মৌসুম থেকে বছরে বর্তমান বেতনের চেয়ে ১০ মিলিয়ন পাউন্ড বেশি পাবেন। সঙ্গে ৫ মিলিয়ন পাউন্ড বোনাসও থাকছে।

আর্তেতা বলেছেন, ‘এই ক্লাব অদ্বিতীয়। এর চরিত্র এবং এটি আপনাকে যে অনুভূতি দেয়, তা অসাধারণ। আমাদের এই পথচলা অব্যাহত থাকবে বলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।’ তিনি আরও বললেন, ‘আমরা ইতোমধ্যে বিশেষ বন্ধন ও এমন কিছু স্মৃতি তৈরি করেছি যেটা আজীবন থেকে যাবে। আরও রোমাঞ্চকর ব্যাপার হলো আমরা একসঙ্গে যেটা জিততে পারি, এটা কেবল তার শুরু।’

৪৪ বছর বয়সীর অধীনে আর্সেনাল একটি প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছে। মে মাসে পিএসজির কাছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেরে যায় তারা।

এমআর/টিএ  


মন্তব্য করুন