© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার

শেয়ার করুন:
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ পিএম | ০৭ অক্টোবর, ২০২৬
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য কমেছে। বর্তমানে এর পরিমাণ ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলার।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই যুগ্ম পরিচালক জানান, ৭ অক্টোবর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

এদিকে চলতি অক্টোবরের প্রথম ৫ দিনেই দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ ডলার প্রবাস আয় (রেমিট্যান্স) এসেছে।

এর মধ্যে শুধু ৫ অক্টোবর একদিনেই ১০৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে।

এমআর/টিএ 


মন্তব্য করুন