© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেঙ্গালুরুর এসআইআর-বিরোধী বিক্ষোভে যোগ দেবেন ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ

শেয়ার করুন:
বেঙ্গালুরুর এসআইআর-বিরোধী বিক্ষোভে যোগ দেবেন ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৫ এএম | ০৮ অক্টোবর, ২০২৬
আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের বেঙ্গালুরুর এসআইআর-বিরোধী বিক্ষোভে যোগ দেবেন ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ধ্রুব রাঠি। সেই সাথে সর্বস্তরের জনগণকে এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ধ্রুব রাঠির ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ৮ অক্টোবরে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে এসআইআর-বিরোধী বিক্ষোভে যোগ দিতে ধ্রুব সকলকে আহ্বান জানাচ্ছেন। সেই সাথে ভারতের প্রবীণ অভিনেতা প্রকাশ রাজও নিজের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।  

আরেক ভিডিওতে প্রকাশ রাজ বলেন, দয়া করে দলে দলে আসুন। ঐশে ঘোষ থাকবেন। নেহা বোরা থাকবেন। সমস্ত তরুণ সংগঠনগুলো থাকবে। সুশীল সমাজ থাকবে এবং কর্ণাটকের বিভিন্ন জেলা থেকে এসআইআর-এর ভুক্তভোগীরাও থাকবেন। আসুন, এই স্বৈরাচারী এসআইআর-এর বিরুদ্ধে সংহতি জানাতে আমরা সবাই একজোট হই।

এমআর/টিএ  

মন্তব্য করুন