© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা বাবরি মসজিদ পুনর্নির্মাণ করতে চাওয়া হুমায়ুন কবীরের

শেয়ার করুন:
কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা বাবরি মসজিদ পুনর্নির্মাণ করতে চাওয়া হুমায়ুন কবীরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ এএম | ০৮ অক্টোবর, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে পুলিশি মদদে ভোট লুটের অভিযোগ তুলে রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন আম আদমি উন্নয়ন পার্টির নেতা ও নওদার বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার ভোট চলাকালীন প্রশাসনের ভূমিকার প্রতিবাদ করলে পুলিশ তাঁকে প্রায় ১২ ঘণ্টা থানায় আটকে রাখে। রাতে মুক্তি পেয়ে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ে তিনি রেজিনগরের ভোটারদের কাছে ক্ষমা চান এবং অন্যায়ের কাছে মাথা নত না করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

হুমায়ুন কবীর রেজিনগর আসন ছেড়ে উপনির্বাচনে নিজের ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করেছিলেন। তাঁর অভিযোগ, সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে না দিয়ে পুলিশ নিজেই ভোট লুটে সহায়তা করেছে। উল্লেখ্য, গত বছর বেলডাঙায় প্রায় ৩০০ কোটি রুপি ব্যয়ে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন।

এদিকে হুমায়ুন কবীরের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বিজেপি নেতা সজল ঘোষ তাঁর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, ভোট কারচুপির অভিযোগ মিথ্যা এবং হুমায়ুন কবীর এর আগেও বহুবার রাজনীতি ছাড়ার নাটক করেছেন, তাই তাঁর এই কান্নায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

কেএন/টিএ

মন্তব্য করুন