সাবেক সেনা কর্মকর্তা নিদালকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
১১:২৯ এএম | ০৯ অক্টোবর, ২০২৬
২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে নিরস্ত্র মার্কিন সেনাদের ওপর বন্দুক নিয়ে হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত মার্কিন কর্মকর্তা নিদাল হাসানকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে পেন্টাগন।
রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনীর ১৩ জন নিরস্ত্র সেনাকে গুলি করে হত্যার দায়ে বাহিনীর সাবেক মেজর নিদাল হাসানকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সরাসরি সম্প্রচার করা হবে। সাধারণ মানুষ পর্দায় তা সরাসরি দেখতে পারবেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য নিশ্চিত করেছেন। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে এ ঘটনা ঘটেছিল।
টেক্সাসের ফোর্ট হুডে নিদাল হাসানের মৃত্যুদণ্ড আগামী ৩ ডিসেম্বর কার্যকর করার কথা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো মার্কিন সেনাসদস্যের ফায়ারিং স্কোয়াডে বা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা এটি।
গত সপ্তাহে পেন্টাগন নিদালের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে ঘোষণা দেয়। ৬০ বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের এটাই প্রথম ঘটনা হতে যাচ্ছে।
কেএন/টিএ